1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ তাদের সাফল্য দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে সবাইকে দায়িত্বশীল হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন  বোয়ালখালীতে ছাত্রদলের দেয়াল লিখন, ‘গুপ্ত সন্ত্রাসীদের’ বিরুদ্ধে প্রতিবাদ হাটহাজারী বাসষ্ট্যান্ডসহ অন্যান্য সড়ক অবকাঠামো চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বোয়ালখালীতে তিতা করলা ‘ডন’ জাত প্রদর্শনীতে মাঠ দিবস অনুষ্ঠিত বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, খাল ভরাটে জরিমানা বোয়ালখালীতে পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু চন্দনাইশে এসএসসি ও দাখিল পরীক্ষা- ১০ কেন্দ্রে উপস্থিতি সন্তোষজনক সিসিটিভি নজরদারিতে বোয়ালখালীতে এসএসসি পরীক্ষা, অনুপস্থিত ১১ শিক্ষার্থী

কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ তাদের সাফল্য দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো।

বাওয়া স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন
কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ চালিকাশক্তি
কৃতি শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ এবং তাদের সাফল্য দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সংবর্ধনা শুধু পুরস্কার নয়, এটি তাদের জন্য একটি প্রেরণা। এই শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে, তাই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা এবং দেশপ্রেমের চর্চা অত্যন্ত জরুরি। একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়, বরং সে কতটা দায়িত্বশীল ও সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারছে, সেটিই বড় বিষয়।
তিনি বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির উন্নয়নে সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে। তবে সহায়তার পরিমাণ বড় নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কথা দিলে তা রাখার চেষ্টা করি। এ সময় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক এবং এক কর্মচারীর কন্যাকে আর্থিক সহয়তা প্রদান করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা খাতের উন্নয়নে সবসময় কাজ করে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন, নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও মানসম্মত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, তোমাদের থেকেই সচেতনতার শুরু হতে হবে। শহরকে পরিষ্কার, সবুজ ও নিরাপদ রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলাই সবার সম্মিলিত দায়িত্ব। তিনি দেশপ্রেম, সততা এবং মমতাবোধের গুরুত্ব তুলে ধরে একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
শেষে তিনি ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং যারা আশানুরূপ ফল করতে পারেনি তাদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বাওয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আরিফ উল হাছান চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ শাখার সিনিয়র প্রভাষক শিমুল মুহুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম, প্রাত: শাখার সহকারী প্রধান শিক্ষক রাজিয়া বেগম, শিক্ষক প্রতিনিধি মো. আলী জাফর সাদেক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট