বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে ছাত্রদলের দেয়াল লিখন, ‘গুপ্ত সন্ত্রাসীদের’ বিরুদ্ধে প্রতিবাদ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে গুপ্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদী দেয়াল লিখন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে কলেজ ক্যাম্পাস এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের ভেতরে ও বাইরে বিভিন্ন দেয়ালে গুপ্ত,গুপ্ত পাকিস্তানি, গুপ্ত রাজনীতি নিপাত যাক,গুপ্ত রাজনীতি চলবে না,গুপ্ত যাদের অবস্থান তাদের বাড়ি পাকিস্থানসহ নানা স্লোগান লিখেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মী সম্রাট, সাকিব, সালমান, আজিজ, সাউন ও জিহানসহ অনেকে।
তারা বলেন, “গুপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ন্যায় ও সত্যের পক্ষে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
তাদের দাবি, ক্যাম্পাসে যেকোনো ধরনের গুপ্ত সন্ত্রাস ও অস্থিরতা প্রতিরোধে ছাত্রসমাজকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews