বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারীতে ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ, হাটহাজারী

উপজেলা ভূমি অফিস হাটহাজারী, চট্টগ্রাম কর্তৃক ভূমি সংক্রান্ত তথ্য, পরামর্শ ও অভিযোগ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এতে জনপ্রতিনিধিগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সেবাপ্রার্থীগণ উপস্থিত ছিলেন।

জনগণের দোরগোড়ায় ভূমি সেবা সহজলভ্য করা এবং ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত এই গণশুনানিতে সেবাপ্রার্থীরা সরাসরি তাদের ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। তাৎক্ষণিকভাবে কিছু ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান প্রদান করা হয় এবং কিছু জটিল বিষয়াদি দ্রুত নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন করা হয়। এ ধরনের গণশুনানি কার্যক্রমের মাধ্যমে জনগণ সরাসরি তাদের সমস্যার কথা উপস্থাপনের সুযোগ পান, যা ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপির নির্দেশনায় সহজ ভূমিসেবা ও স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে এরূপ গণশুনানি প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে জানান উপজেলা প্রশাসন হাটহাজারী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews