রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

বিপ্লব উদ্যানে উন্নয়নকাজে গতি আনতে চসিক মেয়রের কড়া বার্তা ,বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো।

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে চলমান সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রাখার ওপরও জোর দেন তিনি।
এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আশপাশের কিছু দোকান মালিক উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছেন, যার ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
অভিযোগের প্রেক্ষিতে মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন,
নগরীর উন্নয়ন কাজ কোনো ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি হতে পারে না। বিপ্লবী উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি আমাদের ইতিহাস ও স্মৃতির অংশ। এখানে চলমান উন্নয়নকাজে কেউ বাধা দিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি আরও বলেন,
যারা ইচ্ছাকৃতভাবে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে উচ্ছেদসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কাজ থামিয়ে রাখার সুযোগ কারও নেই।

মেয়র সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন,
আপনারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখাবেন। কাজের মান ও সময়—দুটিই নিশ্চিত করতে হবে। নগরবাসী যেন দ্রুত একটি আধুনিক ও দৃষ্টিনন্দন উদ্যান উপহার পায়, সেটিই আমাদের লক্ষ্য। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদেরও সমন্বয়ের মাধ্যমে দ্রুত কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং নিয়মিত তদারকি জোরদারের আহ্বান জানান।
উল্লেখ্য, বিপ্লবী উদ্যানে চলমান সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় আধুনিক অবকাঠামো, সবুজায়ন, হাঁটার পথ, বসার ব্যবস্থা ও দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুবিধা উন্নয়নের কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসীর জন্য এটি একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews