শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। বোয়ালখালীতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

সাতকানিয়ায় মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিবের জমকালো বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৩০১ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন, প্রতিনিধি

সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আরিফুল ইসলাম জিহাদী-এর বিদায় উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মসজিদের মুসল্লী ও স্থানীয় মহল্লাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগঘন ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনেয়াবাদ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি লায়ন মোহাম্মদ আমানুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সেক্রেটারি জামশেদ গিয়াসউদ্দিন, সাতকানিয়া দাফন কাফন সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ আকতার উদ্দিন, তৌহিদ খান, শিবলু, নাঈম উদ্দিন, কোরবান আলী, আব্দুর রশিদ, পেশ ইমাম রাশিদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী খতিবের প্রতি সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে মানপত্র পাঠ করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে খতিবের দ্বীনি খেদমত, উত্তম চরিত্র ও সমাজে তাঁর ইতিবাচক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষাংশে বিদায়ী খতিব আরিফুল ইসলাম জিহাদী তাঁর বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক সময় খতিবদের অসম্মানজনকভাবে বিদায় দেওয়া হলেও তাঁকে অত্যন্ত সম্মান ও ভালোবাসার সঙ্গে বিদায় জানানো হয়েছে—এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
অনুষ্ঠানে আরও অসংখ্য মুসল্লী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews