বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

সাতকানিয়ার বাজালিয়ায় ২৬তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সীরাতুন্নবী মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

মুহাম্মদ আকতার উদ্দিন, প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী বাজালিয়া এলাকায় ইসলামী ভাবধারায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে “বাজালিয়া ইসলামী যুব সমাজ”-এর উদ্যোগে ২৬তম ঈদে মিলাদুন্নবী (সা.) ও সীরাতুন্নবী মাহফিল সম্পন্ন হয়েছে।
২৬ এপ্রিল ২০২৬ ইং, রবিবার, বাদে যোহর হতে বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন জামে মসজিদ ময়দানে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শিশু-কিশোরদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা স্টেশন জামে মসজিদ পাড়ার শিশুদের মধ্যে সীমাবদ্ধ ছিল।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ (ঢাকা)। তিনি মারকাজু রিহাবিল কোরআন আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা এবং তরুণ প্রজন্মের কাছে একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন শাইখ মুফতি মাওলানা জয়নুল আবেদীন আল-কাদেরী, লেকচারার, জামেয়া আহমদীয়া সুন্নীয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা আমির হোসেন (উপাধ্যক্ষ, বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল মাদ্রাসা),
মাওলানা আবুল কাশেম নুরী (শিক্ষক, রশিদাবাদ সুন্নিয়া দাখিল মাদ্রাসা),
হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম (সহকারী ইমাম, বাজালিয়া স্টেশন জামে মসজিদ) প্রমুখ।
নাতে রাসূল (সা.) পরিবেশন করেন বিশিষ্ট ইসলামি সংগীতশিল্পী মুহাম্মদ নুরুল আলম আরেফিন।
মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম হোসাইনী, ইমাম ও খতিব, আল-আমিন বারীয়া কমপ্লেক্স জামে মসজিদ, সাভার, ঢাকা। সঞ্চালনায় ছিলেন হাফেজ মোহাম্মদ নাছির উদ্দীন, পেশ ইমাম, বাজালিয়া স্টেশন জামে মসজিদ।
আয়োজকরা জানান, মহিলাদের জন্য পর্দার মাধ্যমে ওয়াজ শ্রবণের পৃথক প্যান্ডেলের সুব্যবস্থা রাখা হয়েছিল।
উল্লেখ্য, ইসলামের সুমহান আদর্শ প্রচার এবং তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই প্রতিবছর এ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews