শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এমএফএইচ সায়েন্স ক্লাবের বেস্ট মাদার আ্যওয়ার্ড – ২০২৬ পেলেন রাশেদা বেগম ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাকে রাজনৈতিক ভাওতাবাজি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে

হালদা নদী সংরক্ষণে বোয়ালখালীতে উদ্বুদ্ধকরণ সেমিনার

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বোয়ালখালীতে এক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষ (স্বাধীনতা) মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জহির উদ্দিন ভুঁইয়া, এসআই আলী আকবর, প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, পৌর বিএনপি আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী ও বিএনপি নেতা নুরুল করিম নুরু সেমিনারে অংশ নেন।
সেমিনারে মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান বলেন, হালদা বিশ্বের একটি অনন্য প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র, যা সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরও জানান, ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কালুরঘাট থেকে মদুনাঘাট এলাকায় জাল ফেলা নিষিদ্ধ, কারণ এ সময়ে মা মাছ ডিম ছাড়ে।
সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নিষিদ্ধ এলাকায় জাল ফেলে মাছ ধরলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews