বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩০৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
“গৌতম বুদ্ধের বাণী ও আদর্শকে ধারণ করলে হৃদয়ে বিদ্বেষ থাকে না। আজও যে মানুষের লড়াই চলছে তা মূলত ঈর্ষার কারণেই।” — এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ।
প্রকৌশলী জয়সেন বড়ুয়ার সভাপতিত্বে এবং রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। স্বাগত বক্তব্য দেন ডা. মিহির বরণ বড়ুয়া।
এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক অধীর বড়ুয়া, লায়ন ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, শিক্ষক উৎপল বড়ুয়া, পল্টু কান্তি বড়ুয়া, সজল তালুকদার, ইউপি সদস্য হাসান চৌধুরী, শিক্ষিকা সুমী বড়ুয়া, অসীম বড়ুয়া, রূপাল বড়ুয়া, রূপক বড়ুয়া ও বিশ্বদ্বীপ বড়ুয়া।
সভা শেষে জটিল রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews