শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ আহত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মো. সেলিম (৬০) নামে এক বৃদ্ধ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরকান সড়কের আমতল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সেলিম চাঁদপুর জেলার মৃত আহমদ উল্লাহর ছেলে। তিনি কালুরঘাট এলাকায় একটি হোটেলে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী রাকিব জানান, সেলিম নামের ওই বৃদ্ধ রাস্তার পাশে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এতে সেলিম সড়কে পড়ে গিয়ে হাতে-পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews