বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পুকুরে ডুবে বোয়ালখালীতে ১৫ বছরের কিশোরের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ তায়েফ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করেন। নিহত তায়েফ উপজেলার পূর্ব শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা মো.সাগর বলেন, দুপুর ১২টার দিকে তায়েফ পাড়ার কয়েকজন ছেলের সঙ্গে পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটছিল। এ সময় তায়েফ পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জানান, সে সাঁতার জানত।
পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বিকেলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews