বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে মহান মে দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:-
চন্দনাইশ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও পরিবহন শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য শ্রমিক পদযাত্রা ও শ্রমিক-মালিক সমাবেশ পালিত হয়েছে। ১ মে (শুক্রবার) সকালে বর্ণাঢ্য শ্রমিক পদযাত্রা গাছবাড়ীয়া সরকারি কলেজের মাঠ শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে বর্ণাঢ্য পদযাত্রা শেষ হয়। পরে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে শ্রমিক-মালিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি সোলাইমান ইসলাম’র সভাপতিত্বে সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র নেতা এম এ হাশেম রাজু।
বিএনপি’র নেতা যথাক্রমে সিরাজুল ইসলাম সওদাগর, জসিম উদ্দিন, মোরশেদুল আলম, জোয়ারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন পারভেজ, শহিদুল ইসলাম, শামসুল আরেফিন, মাসুদ, আবদুর রহমান শ্যামা, ইসমাইল সওদাগর প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews