বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. খোরশেদ আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খোরশেদ আলম ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের বাসিন্দা এবং মৃত রফিক আহমদের ছেলে। তিনি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews