বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

দিনদুপুরে বোয়ালখালীতে গৃহবধূকে জিম্মি করে লুটপাট,ভাড়াবাসায় ভাঙচুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে দিনদুপুরে এক ভাড়াবাসায় ঢুকে গৃহবধূকে জিম্মি করে প্রায় তিন ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার শাকপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা এলাকার ইউসুফের ভবনে এ ঘটনা ঘটে। ঘটনায় ভুক্তভোগী ছেনোয়ারা বেগম বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দুপুর ১টার দিকে বাসার দরজায় সিটকিনি লাগিয়ে পাশের দোকানে যান ছেনোয়ারা বেগম। প্রায় ১০ মিনিট পর ফিরে এসে দেখেন দরজার সিটকিনি খোলা। ভেতরে প্রবেশ করতেই দুই যুবক তাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয় এবং ওড়না দিয়ে মুখ ও গলা পেঁচিয়ে জিম্মি করে।
পরে এক দুর্বৃত্ত দরজা বন্ধ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং অন্যজন তাকে মারধর করে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ছেনোয়ারা বেগম জানান, হামলাকারীরা জিন্স প্যান্ট, টি-শার্ট ও গেঞ্জি পরিহিত ছিল। মুখ ঢেকে থাকায় তাদের শনাক্ত করা যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews