শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন। কোলাগাঁও ইউনিয়নে দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। বোয়ালখালীতে ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার বোয়ালখালীতে মৎস্যচাষীর মাঝে মাছ চাষের প্রদর্শনী উপকরণ বিতরণ রিহ্যাবে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হাটহাজারীতে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিয়েছেন ৪১৯২ পরীক্ষার্থী গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা/র ঘটনায় দায়ের হওয়া মা/ম/লা/য় স্বামীকে গ্রে/প্তা/র করেছে জোরারগঞ্জ থানা পুলিশ পটিয়ায় আমির ভান্ডার সংসদের নবনির্বাচিত সভাপতি  পেয়ারুল মোস্তফা শাহ আমিরী  সংবর্ধিত  পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ভাটিখাইন ইউনিয়ন ৪-২ গোলে হারালো কাশিয়াইশ ইউনিয়নকে জনসচেতনতার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে

চন্দনাইশ পৌরসভায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এলাকায় “নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প”-এর আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক অন্তর্বর্তী প্রতিবেদন উপস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় পৌর এলাকার পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগর উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় পরামর্শক প্রতিষ্ঠান শেলটেক কনসালট্যান্টস (প্রাইভেট) লিমিটেড প্রকল্পের অগ্রগতি, নীতি পর্যালোচনা, পূর্ববর্তী মহাপরিকল্পনার মূল্যায়ন এবং চলমান জরিপ কার্যক্রমের বিভিন্ন দিক উপস্থাপন করে।
সভায় জানানো হয়, মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে ভৌত জরিপ, ভূমি ব্যবহার জরিপ, পরিবেশ ও টপোগ্রাফিক জরিপ, আর্থ-সামাজিক ও গৃহস্থালি জরিপসহ বিভিন্ন ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগৃহীত তথ্যসমূহ কোবো টুলবক্সের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে।
কর্মশালায় মহাপরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে পরিকল্পিত নগরসেবা নিশ্চিতকরণ, নাগরিক জীবনমান উন্নয়ন, জলবায়ু সহনশীল নগর গঠন, ওয়ার্ডভিত্তিক অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন, ভূমি ব্যবহার ও জোনিং ব্যবস্থার মাধ্যমে সুশৃঙ্খল উন্নয়ন এবং পৌরসভার অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির বিষয় তুলে ধরা হয়।
এছাড়া ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি)-এর মাধ্যমে স্থানীয় জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মতামত গ্রহণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, অন্তর্বর্তী প্রতিবেদন পর্যালোচনার পর খসড়া মহাপরিকল্পনা প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হবে।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, ওসি (তদন্ত) মোহাম্মদ লিটন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী রাজিব মজুমদার, উপ-সহকারী প্রকৌশলী আবদুল মোমিন, শেলটেক কর্মকর্তা আল মোস্তাকিন অপূর্ব, মোহাম্মদ আজম খান, আবদুল বাছেত ভুঁইয়া অর্ণবসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews