বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম চৌধুরী
চন্দনাইশ প্রতিনিধি:-
চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও হযরত শাহ্ সৈয়দ জালাল উদ্দীন (রহ:)’র ফাতিহা শরীফ সম্পন্ন হয়েছে।
১৪ মে (বৃহস্পতিবার) বাদে মাগরিব গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মদিনা প্রবাসী আলহাজ্ব লায়ন রফিকুল ইসলাম (রফিক)। সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, জামায়াত নেতা কাজী কুতুব উদ্দিন, দক্ষিণ জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, এম. এ সালাম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা আবুল কাশেম আনসারী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল হাকিম নূরী, মাওলানা হোসাইন জোহাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে সমিতির সহ-সভাপতি সোলায়মান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক মেহেরাজুল ইসলাম, প্রচার ও দপ্তর সম্পাদক আবু তালেব, সহ প্রচার দপ্তর সম্পাদক রাজিব দে প্রমুখ। পরে জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews