বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

হাটহাজারী কাচারি সড়কে জনগণের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ-হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে জনগণের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে কাচারি সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) সকাল ১১টা থেকে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

অভিযান চলাকালে সড়কের বিভিন্ন স্থানে অবৈধ দখল, ফুটপাতে রাখা মালামাল এবং যান ও জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। এতে কাচারি সড়কে স্বাভাবিক যান চলাচল ও পথচারীদের চলাচল অনেকটা সহজ হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে পুরো কাচারি সড়কের সকল অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি ড্রেনের ময়লা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনেও এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, এর আগে মাইকিং করে সবাইকে সতর্ক করা হলেও অনেক ব্যবসায়ী ও দখলদার ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত রাখেননি। বারবার সতর্ক করার পরও যারা অবৈধ দখল বজায় রাখবেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযানের পাশাপাশি জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় পথচারীরা কাচারি সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও পৌরসভাকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তারা কাচারি সড়কের দুই পাশের ড্রেনের উপর ও ড্রেনের বাইরের বর্ধিত অংশে পায়ে চলার উপযোগী ফুটপাত নির্মাণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews