শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন। কোলাগাঁও ইউনিয়নে দুই সন্তানের জননী সোনিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। বোয়ালখালীতে ১২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে বীজ-সার বোয়ালখালীতে মৎস্যচাষীর মাঝে মাছ চাষের প্রদর্শনী উপকরণ বিতরণ রিহ্যাবে সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হাটহাজারীতে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিয়েছেন ৪১৯২ পরীক্ষার্থী গৃহবধূর আ/ত্ম/হ/ত্যা/র ঘটনায় দায়ের হওয়া মা/ম/লা/য় স্বামীকে গ্রে/প্তা/র করেছে জোরারগঞ্জ থানা পুলিশ পটিয়ায় আমির ভান্ডার সংসদের নবনির্বাচিত সভাপতি  পেয়ারুল মোস্তফা শাহ আমিরী  সংবর্ধিত  পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ভাটিখাইন ইউনিয়ন ৪-২ গোলে হারালো কাশিয়াইশ ইউনিয়নকে জনসচেতনতার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে

পটিয়ায় পিঙ্গল-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত এমপি এনামুল হক’কে সংবর্ধনা

  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য্যে অনন্য পশ্চিম পটিয়ার একমাত্র নারী শিক্ষা নিকেতন পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ খ্রীষ্টাব্দ চট্টগ্রাম-১২ পটিয়া সংসদীয় আসনে বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্বনএনামুল হক এনামের গনসংবর্ধনা অনুষ্টান উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার(১৬ই মে) সকাল ১১টা নাগাদ বিদ্যালয় মাঠে অনুষ্টিত এ সংবর্ধনা সভার প্রথম পর্যায়ে আনুষ্টানিতা পবিত্র কোরান থেকে তেলোয়াত,শ্রীমদ্ভগবদ গীতাপাট,ত্রিপিটক পাঠ ও জাতীয় সংগীত পাঠের মাধ্যমে এ সভার কার্যক্রম শুরু হয়।
এরপর সময়ে অতিথিদের ফুলেল পুস্পিত শুভেচ্ছায় বরন ও বিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্টানের সংববর্ধিত অতিথি এমপি এনামুল হক এনামকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান শেষে আলোচনা সভা শুরু হয়।
এতে অনুষ্টানের প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে আলহাজ্ব এনামুল হক এনাম আলোচনা সভায় বক্তব্যকালে উপস্হিত সুধীজনের উদ্দেশ্যে বলেন,পটিয়াতে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন।যার প্রতিদানে পটিয়ার জনগনের কাছে আজীবন আমি সবার কাছে ঋনী।আমি এখানে দলের প্রতিনিধিত্ব করতে আসিনি,একজন সংসদ সদস্য হিসেবে এখানে এসেছি।তাই পটিয়ার সেবক হিসেবে সকল শ্রেনী,পেশার মানুষের সেবা করা আমার দায়িত্ব।সেই হিসেবে মানুষের যে কোন সমস্যা সমাদানে দলীয় পরিচয়ের উর্ধ্বে সকল মানুষের জন্য আমার দুয়ার খোলা থাকবে এবং সকল মানুষের আন্তরিক সহযোগিতা থাকলে পটিয়ার সর্বক্ষেত্রের উন্নয়নের দৃশ্যপঠ পাল্টিয়ে দিতে অসীম চেষ্টা চালিয়ে যাবো।এছাড়া আরো বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড।শিক্ষক সমাজ জাতির মেরুদন্ড।তাদের আত্ম সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব।
পটিয়ার শিক্ষা প্রতিষ্টানের মানোয়ন্নয়ন আধুনিক মানসম্মত করার লক্ষ্যে তালিকা প্রনয়ন কাজ শুরু করেছি।সকল শিক্ষা প্রতিষ্টানে নানা বিষয়ে পাঠদান ব্যবস্হা ও একাডেমিক সমস্য দুরীারনে যেখানে সমস্য আছে অতীব গুরুত্বের সাথে ধারাবাহিক ভাবে উনয়ন কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্তসহ আরো অনেক কথা বলেন তিনি।
পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য জনাব সামশুল আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: খোরশেদ আলম।
স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব মোহাম্মদ এরফান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো: শফিকুল ইসলাম,পটিয়া থানার ওসি(তদন্ত) যুযুৎস চাকমা,উপজেলা ক্রীড়া সংস্হার সদস্য সচিব ও বিএনপি নেতা মো: মঈনুল ইসলাম ছোটন,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও কৃৃৃৃষকদল নেতা মীর জাকের হোসেন,যথাক্রমে কাশিয়াইশ ইউনিয়ন বিএনপি নেতা গাজী রেজাউল করিম,মো: আবুল বশর।
এ সময়ে আরো উপস্হিত ছিলেন মুজাফরাবাদ এন জে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: ইউছুপ,হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যামল দে,আরফা করিম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোছাইন মোহাম্মদ ইউছুপ,মোজাফরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অমিতাভ দও,শাহমীর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামাল উদ্দিন তালুকদার এবং অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: সরওয়ার উদ্দিন ও বিদ্যালয়ের শিক্ষার্থী,অবিভাবক বৃন্দ এবং স্হানীয় সামাজিক বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা যথাক্রমে মেরী মল্লিক,লাভলী চৌধুরী,কাওসার আকতার,শিক্ষক আরিফুল হাসান প্রমুখ।
উল্লেখ্য সভার মাঝ সময়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ দেশত্ববোধক দলীয় গীতি নৃত্য,গীতি নাটিকাসহ সংঙ্গীতানুষ্টান অনুষ্টিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews