বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে – জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। ইয়াবাসহ বোয়ালখালীতে  মফিজ গ্রেপ্তার ধান-কাঁঠালের টানে বোয়ালখালীতে লোকালয়ে বন্যহাতির হানা

হাম রুগে শিশু মৃত্যু রোধে অবিলম্বে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে সিপিবি চট্টগ্রাম জেলার বিক্ষোভ।

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো

সারাদেশে হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিচারের সম্মুখীন এবং শিশুমৃত্যু রোধে অবিলম্বে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ ১৫ মে, ২০২৬ শুক্রবার বিকাল ৫ টায় সিনেমা প্যালেস চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার  উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের অনুষ্ঠিত হয়।
সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া’র সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: জাহাঙ্গীর,  সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, সিপিবি সীতাকুন্ড থানার সভাপতি জহির উদ্দীন মাহবুব, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী প্রমুখ।

দেশে হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ক্রমবর্ধমান ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে বহু শিশুর মৃত্যু জনমনে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে। শিশুদের টিকাদান কার্যক্রমে অব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবায় সমন্বয়হীনতা এবং প্রয়োজনীয় সচেতনতামূলক উদ্যোগের ঘাটতির কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছানোর সীমাবদ্ধতা, স্বাস্থ্যকর্মীর সংকট এবং চিকিৎসা সুবিধার অপ্রতুলতা এ সংকটকে আরও তীব্র করেছে।
বক্তারা আরো বলেন, হাম রোগের টিকা কার্যক্রমে ঘাটতির কারণে দেশে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।  পরিকল্পিত ভাবে শিশু হত্যার দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার করতে হবে। এই শিশু হত্যার দায় বর্তমান সরকারও এড়াতে পারেনা। সহজে প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ সম্ভাবণাময় শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনুস-নূরজাহানের বিচার ও মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের দিতে হবে। সমাবেশে বক্তারা অবিলম্বে সারাদেশে কার্যকর টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে বিদ্যমান অব্যবস্থাপনা দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে হামে মৃত্যুবরণকারী শিশুদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানেরও দাবি জানান। নেতৃবৃন্দ আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। অন্যথায় এ ধরনের প্রতিরোধযোগ্য রোগে মৃত্যুর ঘটনা আরও বৃদ্ধি পেতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews