বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কর্ণফুলী নদীর জেলেদের মাঝে বিকল্প আয়ের উপকরণ হিসেবে ২৫ সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৯০ বার পড়া হয়েছে

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর দরিদ্র নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২৫ জন মৎস্যজীবীর হাতে ২৫টি সেলাই মেশিন তুলে দেন অতিথিরা।
প্রধান অতিথি ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।
তিনি বলেন, হালদা নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলেরা নতুন আয়ের সুযোগ পাবেন এবং পারিবারিক ব্যয় নির্বাহ সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী এবং প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews