বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

ফেসবুকে পোস্ট করায় শিক্ষককে মারধরের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  পোস্ট করাকে কেন্দ্র করে মো. গিয়াস উদ্দীন (২৯) নামের এক শিক্ষক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের নুরুল্লাহ মুন্সির হাট এলাকায় এঘটনা ঘটেছে।

মারধরের শিকার গিয়াস উদ্দিন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের মো.সেলিমের ছেলে। তিনি জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

তিনি জানান, কর্ণফুলী নদীর বালি উত্তোলনের প্রতিবাদে গত ২ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে  মানববন্ধনে অংশ নিয়েছিলাম। এর ভিডিও, ছবি এবং  প্রত্রিকায় প্রকাশিত সংবাদের নিউজ কাটিং নিজের ফেসবুকে পোস্ট করেছিলাম।

শিক্ষক গিয়াস বলেন, এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়
নুরুল আবছার রোকসার, রাশেদুল ইসলাম রাশেদ ও নজরুল ইসলাম মিলে একা পেয়ে আমাকে গালাগালি শুরু করে। এরপর গাছের সাথে বেঁধে এলোপাতাড়ি লাঠি দিয়ে মেরে আহত করেছে।

এঘটনায় আহত গিয়াস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews