বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার কানুনগোপাড়া টেম্পু স্টেশন এলাকায় একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজ কাকারা গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শেষে ঢালাই মিক্সচার মেশিন গুছানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আনোয়ার। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা তাবাসসুম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় আনোয়ার হোসেনকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews