মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চন্দনাইশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইছহাক চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মানুষের ভিড়ে সব অমানুষ! বিবেকের মৃত্যু হলে সভ্যতা শুধু নামেই টিকে থাকে – জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। ইয়াবাসহ বোয়ালখালীতে  মফিজ গ্রেপ্তার ধান-কাঁঠালের টানে বোয়ালখালীতে লোকালয়ে বন্যহাতির হানা

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্রের সহ-সভাপতি নির্বাচিত হলেন পটিয়ার সন্তান লায়ন নুরুল আলম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম)
প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র’ (আসক) ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর লায়ন হাজী নুরুল আলম।সম্প্রতি সময়ে সংগঠনের এক উচ্চপর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়।

​লায়ন হাজী নুরুল আলম চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি একাধারে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারর্স ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট, দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল পটিয়া এস এ টিভির চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী শান্তিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে বার বার নির্বাচিত সফল সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

দীর্ঘ সময় ধরে লায়ন হাজী নুরুল আলম সমাজের অসহায়,নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন।পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়ানো, দরিদ্র রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনা, তীব্র শীত কিংবা করোনাকালীন দুর্যোগসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নির্ম্ম-মধ্যবিও পরিবারের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ বহুমুখী সেবামূলক কাজে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন মর্মে এক বিশ্বস্হ সূত্রে জানা যায়।

​আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় লায়ন হাজী নুরুল আলম বলেন, মানবাধিকার রক্ষা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা ও সামাজিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আসক ফাউন্ডেশন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে,তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।

​এদিকে লায়ন হাজী নুরুল আলম আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,ব্যবসায়ী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন,তাঁর মেধা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে চট্টগ্রামে আসক ফাউন্ডেশনের মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রম আরও বেগবান হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews