বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

শিশু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বোয়ালখালীতে এনসিপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশব্যাপী শিশু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বুড়ি পুকুর পাড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির চট্টগ্রাম মহানগরের সিনিয়র সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান, বোয়ালখালী এনসিপির প্রধান সমন্বয়ক কাজী ইয়াছিন, এনসিপি নেতা হারুনুর রশিদ, আবরার হাবিব, ফয়সাল উদ্দিন রায়হান, এনামুল হক খান ফাহিম ও আব্দুল্লাহ আল সাইফ।
বক্তারা বলেন, “একের পর এক শিশুকে হত্যা ও ধর্ষণ, চাঁদাবাজি, খুন-খারাবি চললেও স্বরাষ্ট্রমন্ত্রী চোখে রঙিন চশমা পড়ে বসে আছেন। চশমা খুলে নিন, নয়তো ক্ষমতা ছেড়ে দিন। এ দেশকে শিশুদের জন্য বাসযোগ্য করে তুলবে জেন-জিরা।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews