রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

ধর্ষণের পর শিশু রামিসা হত্যা ও চট্টগ্রামের বাকলিয়াতে ৩ বছরের শিশুকে ধর্ষণ করার প্রতিবাদে মানববন্ধন চন্দনাইশে

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

চন্দনাইশ প্রতিনিধি:-
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা ও চট্টগ্রামের বাকলিয়াতে ৩ বছরের শিশুকে ধর্ষণ করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চন্দনাইশে মানবতার ফেরিওয়ালা সেচ্ছাসেবা মূলক সংগঠন কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ও চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ মে (শুক্রবার) বিকেলে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান মনজুর মোরশেদের সভাপতিত্বে, মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম. এ হাশেম রাজু, সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলমগীর বঈদী, মো. ফোরকান চৌধুরী, মো. মেসবাহ উদ্দিন, শাহাবুদ্দিন জাবেদ, মো. মামুন, মো. শরিফ উদ্দিন ফয়সাল, রাসিম উল্লাহ, কাজী রিমন, হাবিবুর রহমান, একরামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না।
বক্তারা আরো বলেন, এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নারী ও শিশুদের প্রতি সহিংসতা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ করার সাহস পাচ্ছে। তাই আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি।পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ধর্ষক ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে এক বিক্ষোভ মিছিল চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে মানববন্ধন শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews