বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে খেলতে গিয়ে ফুটন্ত পানিতে দগ্ধ তিন বছরের শিশু আরিশা

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে ফুটন্ত গরম পানি পড়ে আরিশা জান্নাত নামে তিন বছরের এক শিশু দগ্ধ হয়েছে। রবিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ আরিশা জান্নাত ওই এলাকার আবদুর রহিমের মেয়ে।
শিশুটির বাবা আবদুর রহিম জানান, ঘরের ভেতরে খেলাধুলা করছিল আরিশা। এ সময় রান্নার জন্য চুলায় বসানো ফুটন্ত গরম পানির পাত্রের কাছে চলে যায় সে। অসাবধানতাবশত পাত্রটি উল্টে গিয়ে গরম পানি শিশুটির শরীরে পড়ে যায়। পরে তার মা ও আমি মিলে দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও বলেন, মেয়েটা যন্ত্রণায় ছটফট করছিল। কী করবো বুঝতে পারছিলাম না। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা আক্তার জানান, শিশুটির বুকের সামনের অংশ, দুই পাশের বক্ষের অংশ এবং বাম বাহুর কিছু অংশ গরম পানিতে দগ্ধ হয়েছে। আনুমানিক শরীরের ১০ থেকে ১৫ শতাংশ অংশ পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews