রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

বোয়ালখালীতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, নিহত যুবক পটিয়ার আছমত আলী

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম আছমত আলী (৩২)। তিনি পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাখেরা এলাকার ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় কারখানার তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (২৪ মে) ভোর রাতে বোয়ালখালী-পটিয়া সীমান্তবর্তী শাকপুরা মিলিটারি ব্রিজ সংলগ্ন বিসমিল্লাহ ফেব্রিকস কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করেন আছমত আলী। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী ও দায়িত্বরত লোকজন তাকে আটক করে। পরে তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন ছিল।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনদের মাঝে শোক ও ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা বলছেন, চুরির অভিযোগ থাকলেও কাউকে আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অধিকার নেই। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক মো. মোশাররফ, সহকারী জেনারেল অ্যাডমিন হাফেজ মো. মনিরুল ইসলাম এবং ডিউটি ইনচার্জ আমির হোসেনকে আটক করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews