বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে রাতের আঁধারে পুকুরে বিষ, ভেসে উঠল লাখ টাকার মাছ

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া এলাকায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মাছ চাষী।

রবিবার (২৪ মে) সকালে মাছ চাষী অশোক সর্দার পুকুরে মাছের খাদ্য দিতে গিয়ে দেখেন পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে। মাছ চুরির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী অশোক সর্দার জানান, “৫ লাখ টাকা খাজনায় তিন বছর মেয়াদে আমি পুকুরটি নিয়েছিলাম। সম্প্রতি মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আগামী ২৭ মে পুকুরে জাল দেওয়ার কথা ছিলো। এই মাছ বিক্রি করে খাদ্যের দোকানের বকেয়া আড়াই লাখ টাকা ও খাজনা বাবদ ২ লাখ টাকা পরিশোধ করার পরিকল্পনা ছিলো। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেলাম।”

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews