বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে ভোরের আগুনে পুড়ল ৫ বসতঘর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রাম বোয়ালখালীতে বৈদ্যুতিক শট সার্কিট হয়ে আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬নাম্বার ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর  জব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন এবং মো. রাশেদের বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, সকালে ঘুম থেকে জাগার পরপরই কিছু বুঝে উঠার আগে হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল রক্ষা করা যায়নি। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুই ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে ১টি সেমি পাকা ও ৪টি টিনসেড বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews