বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে ঘূর্ণিবাতাস, হাসপাতালে আহতদের ভিড়

  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হঠাৎ ঘূর্ণিবাতাসে বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে নারী ও শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। এসময় সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। ছিঁড়ে গেছে বৈদ্যুতিক সঞ্চালন তারও।

বুধবার (২৭ মে) সকাল ১১টার দিকে আকস্মিকভাবে বয়ে যাওয়া ঘূর্ণিবাতাসে উপজেলার পশ্চিম শাকপুরা, মীরপাড়া, আকুবদণ্ডীসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, ঘূর্ণিবাতাসে গাছের ডালপালা পড়ে আহত ৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে আবু তৈয়ব , আবু সৈয়দ, রিয়া ও মো. আশরাফের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘূর্ণিবাতাসের সময় বিভিন্ন এলাকায় বড় বড় গাছ ও ডালপালা ভেঙে সড়কের ওপর পড়ে। এতে সড়কে থাকা টেক্সি, প্রাইভেটকার ও মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি বসতঘরের চালা ও দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। ঘূর্ণিবাতাসের পরপরই স্থানীয় বাসিন্দারা সড়ক থেকে গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews