বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কা,আহত দুই

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

 

বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরকান সড়কে মোটরসাইকেলের ধাক্কায় নারীসহ দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— সন্দ্বীপের ইকবাল হোসেনের স্ত্রী মুন্নি (২৪) এবং মোটরসাইকেল চালক হারুন অর রশিদের ছেলে মাসুদ (২৬)।

স্থানীয়রা জানান, সড়কে চলন্ত একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় মুন্নি নামে এক নারীকে ধাক্কা দেয়। এতে মুন্নির ডান পা ভেঙে যায়। একই ঘটনায় মোটরসাইকেল চালক মাসুদ মাথা ও হাতে গুরুতর আঘাত পান।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, আহত নারী ও যুবকের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চমেকে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews