বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

মধ্যম বিনাজুরী কবিরত্ন ধম্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

গাজী হানিফ হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামে মধ্যম বিনাজুরী কবিরত্ন ধম্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের উদ্যোগে আজ ২৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বৃত্তি ও সনদপত্র বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মধ্যম বিনাজুরী কবিরত্ন ধম্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের সভাপতি বিনয়পাল মহাথের-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সভাপতি শাসনানন্দ মহাথের।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. জ্ঞান রত্ন মহাথের এবং মুখ্য আলোচক ছিলেন ড. দেবপ্রিয় মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম বিনাজুরী কবিরত্ন ধম্মানন্দ-বিনয়পাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক এবং প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ড. বুদ্ধপাল মহাথের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবমিত্র মহাথের, জয়পাল ভিক্ষু ও শ্রেষ্ঠজয় ভিক্ষু। এছাড়াও বক্তব্য রাখেন ডা. কনক কুসুম বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া সোহেল বড়ুয়া তন্ময় এবং মিস অনন্যা বড়ুয়া নপুর, দীপংকর বড়ুয়া বাপ্পা সহ প্রমুখ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সনদপত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি সমাজ, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা বলেন, শিক্ষা মানুষের জীবনের ভিত্তি এবং আলোকিত সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, নৈতিক ও শিক্ষিত হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান থেকে আগত ভিক্ষুসংঘ, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews