শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বোয়ালখালীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
রোববার (৩১ মে) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদ জিসানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে জামশেদ জিসান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখেননি, তিনি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেছিলেন। তাঁর আদর্শ ধারণ করে আমরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছি।”
তিনি আরও বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে সবসময় সচেষ্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আমাদের এই আয়োজন তারই অংশ।”
এ সময় উপস্থিত ছিলেন নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরফাত, পৌরসভা ছাত্রদল নেতা সাইফুল, ইরফান, ইমনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews