রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী; দেশ বিনির্মাণে প্রয়াসের অবদান প্রশংসনীয় ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম’ স্লোগানে বোয়ালখালীতে বিশেষ অভিযান নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে চন্দনাইশে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ বিতরণ বোয়ালখালীতে দরজা ভেঙে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি চন্দনাইশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ লোকালয়ে হাতির অবাধ বিচরণ, মসজিদ-মন্দিরেও যেতে ভয় বাজালিয়া নুরুল কোরআন মডেল মাদ্রাসার ঈর্ষণীয় অর্জন: ৬ মাসেই ১৭ শিক্ষার্থীর হিফজ শুরু দুর্নীতি,খারাপ আচরণ, খারাপ বিষয়ে জড়িত ছিলাম না বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম।

পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ মে শনিবার বিকেলে ৫ টায় এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম ১২ পটিয়া সংসদীয় আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম। সমিতির সভাপতি আলী নাওয়াজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এর

সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এনামুল হক এনাম। বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা উপ-কমিটির আহবায়ক ডাক্তার মুহাম্মদ জামাল উদ্দিন, সদস্য ডাক্তার রেহানা আকতার, ডাক্তার শিহাব আফসার খান, ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদ, ডাক্তার
মুহাম্মদ আবু তালেব, ডাক্তার নাজমুল হুদা। এতে এমপি এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার চিকিৎসা সেবা উন্নতি জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বে সরকার চিকিৎসা সেবার যে উদ্যোগ গ্রহণ করেছে তার সাথে পটিয়া সমিতির চিকিৎসা সেবার উদ্যােগের মিল রয়েছে।
পটিয়া সমিতির চিকিৎসা মানোন্নয়নে
প্রয়োজনে এ ধরনের কাজে সরকারী ভাবে ও সহযোগিতা করা হবে তিনি আশ্বাস দেন। পটিয়া সমিতি ঢাকা সেবা সমুহ পটিয়া থেকে আসা ঢাকা আগত রোগীদের সঠিক দিকনির্দেশনা, কোন হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গেলে দ্রুত কার্যকর পাওয়া যাবে সে বিষয়ে পরামর্শ, আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের সীমিত পরিসরে আর্থিক সহায়তা প্রদান, জরুরি চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সহযোগিতা প্রদান, প্রতি বছর ফ্রী মেডিকেল ক্যাম্প সহ নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পরিবারের সুস্থতা, সমাজের সমৃদ্ধি, দেশের উন্নতি এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটিয়ায় ঢাকাস্থ পটিয়া সমিতির উদ্যোগে স্বাস্থ্য সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে জানান সমিতির সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews