শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

নোটিশ ছাড়াই সিঁড়ি বন্ধ, বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয় তলায় উঠার সিঁড়িতে বসানো হচ্ছে টাইলস।

এই কারণে সিঁড়িটি দিয়ে রোগী ও স্বজনদের চলাচল বন্ধ রাখা হয়েছে। এর বিকল্প পথ হিসেবে আরেক ভবনের সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে।

তবে চলমান টাইলসের কাজের কারণে দ্বিতীয়তলা থাকা মহিলা শিশু ওয়ার্ডের রোগীদের ওঠা নামায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। নেই কোনো ট্রলি বা হুইল চেয়ার।

মঙ্গলবার (২ জুন) সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি প্রধান সিঁড়িতে টাইলস বসানোর কাজ শুরু হয়। ফলে নতুন ভর্তি হওয়া রোগীদের ওই পথ ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।

স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে পুরুষ ওয়ার্ড এবং পুরাতন ভবনের দ্বিতীয় তলায় শিশু ও মহিলা ওয়ার্ড অবস্থিত। দুপুরে পশ্চিম গোমদণ্ডী তালুকদার বাড়ি এলাকার জাহেদা বেগম (৫৫) নামে এক ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। শারীরিকভাবে দুর্বল হওয়ায় তিনি নিজে হাঁটতে পারছিলেন না। দুই স্বজনের সহায়তায় মহিলা ওয়ার্ডে নেওয়ার সময় তারা সিঁড়ির সামনে গিয়ে দেখতে পান পথটি বন্ধ।
পরে টাইলস মিস্ত্রীরা তাদের অন্য সিঁড়ি ব্যবহার করতে বলেন। এতে অনেক কষ্টে নতুন ভবনের পুরুষ ওয়ার্ডের পাশের সিঁড়ি ব্যবহার করে তাকে মহিলা ওয়ার্ডে পৌঁছাতে হয়।
এভাবে নতুন ভর্তি হওয়া আরও অনেক রোগী ও তাদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীদের স্বজনরা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তোফায়েল আহমদ বলেন, “নোটিশ দেওয়া হয়নি। তবে জরুরি বিভাগের কর্মরত স্টাফদের নতুন রোগীদের বিকল্প সিঁড়ির দিকনির্দেশনা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews