বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সিভিল সার্জনের ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবযোগদানকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মামুনুল হক মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে, ডা. মামুনুল হক মামুন এর আগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম নবাগত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। তিনি বলেন, বোয়ালখালীর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ডা. মামুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
এ সময় স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews