শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্মস্থলে যাওয়ার পথে আমিরাতে লরির ধাক্কায় প্রাণ গেল বোয়ালখালীর মহসিনের বোয়ালখালীতে প্রথমবার শহীদ আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসির উদ্দীন পাটোয়ারী। পটিয়ার বাহুলীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্ত হয়নি বোয়ালখালী ফুটবল একাডেমির সভাপতি আবু আকতার, সম্পাদক তৌহিদুল মুন্সীগঞ্জে শিশুর মর/দেহ উদ্ধার হাসপাতালে বাবার মৃ/ত্যু বাবার দুই হাত চেপে ধরেন দুই জন আরেক জনে বুকে গুলি করেন পটিয়ায় গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন সম্পন্ন বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন আ.লীগের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে জামায়াতের মিছিল-সমাবেশ

পটিয়ার চক্রশালা লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে শিবকল্পতরু লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশাল গ্রামের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে ত্রিকালদর্শী শিবকল্পতরু মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস পালিত হয়েছে। বুধবার (৩ রা মার্চ) অনুষ্টিত এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্টান বাবা লোকনাথের মাঙ্গলিক ঘট স্হাপন সংস্কার, বাবা লোকনাথের পূজা,রোজভোগ নিবেদন, ভোগারতী ও বিশ্বশান্তি কামনায় শ্রীমদ্ভগবদ গীতায় পুস্পদানসহ আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন হয়েছে।
উক্ত অনুষ্টান লোকনাথ সেবাশ্রমের সাধকপ্রবর শ্রীমৎ রননাথ ব্রহ্মচারীর পৌরহিত্যে দিনব্যাপী এ মাঙ্গলিক অনুষ্টানে বিভিন্ন মঠ-মন্দিরের সাধুসন্ত সহ হাজারো দুরদুরান্ত থেকে আগত ধর্মানুরাগী নর-নারী ভক্ত বৃন্দের উপস্হিতি ও অনুষ্টাস্হলে আসা যাওয়ার পথের মাঝে লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গন এলাকা এক মহামিলনমেলা হিসেবে রূপান্তরিত হয়ে বৃন্দাবনের শ্রীধামে পরিণত হয়।

এতে ভোগারতী পরিচালনায় ছিলেন শ্রীমৎ স্বামী নরেশ্বরানন্দ অধধূত মহারাজ,গীতাযজ্ঞ পরিচালনায় ছিলেন শ্রীমৎ স্বামী পরিতোষানন্দ মহারাজ,শ্রীমদ্ভগবদ গীতা পাঠ পরিবেশনায় ছিলেন বিশিষ্ট গীতাপাটক সৌমেন ভট্টচার্য্য ও তার দল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews