বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কুপিয়ে রিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার রিগ্যান বিশ্বাস

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে রিকশাচালক আবদুল নবীকে (৫০) কুপিয়ে আহত করে রিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত রিগ্যান বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত ধারালো ধামাও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নগরীর মোগলটুলি এলাকায় অভিযান চালিয়ে রিগ্যানকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এক আত্মীয়ের বাসা থেকে হামলায় ব্যবহৃত ধারালো ধামাটি উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, হামলার পর রিগ্যান বিশ্বাস ছিনতাই করা রিকশাটি চরণদ্বীপ এলাকায় রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের তথ্য ও এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর পুলিশের একাধিক টিম তাকে গ্রেপ্তারে মাঠে নামে। গোপন সংবাদের ভিত্তিতে মোগলটুলি এলাকায় ফাঁদ পেতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রিগ্যান বিশ্বাস উপজেলার কধুরখীল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্য বাড়ির স্বপন বিশ্বাসের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কধুরখীল খোকার দোকান এলাকায় যাত্রীবেশে রিকশায় উঠে চালক আবদুল নবীকে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শুক্রবার আহত আবদুল নবীর স্ত্রী রোজী আক্তার বাদী হয়ে রিগ্যান বিশ্বাসকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে আবদুল নবী নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “ঘটনার সঙ্গে জড়িত মূল আসামি রিগ্যানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews