বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে জ্যৈষ্ঠপুরা পাহাড়ে হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা যুবকের লাশের পরিচয় মিলেছে। তিনি দক্ষিণ রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর বাড়ির মো. ওসমানের ছেলে ও ওমানপ্রবাসী ওমর ফারুক (২৫)।
শনিবার (৬ জুন) সকালে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা পাহাড়ের আঠারোমুড়া এলাকার একটি ছড়ার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশটি ফারুকের বলে শনাক্ত করেন।
নিহতের ভাই মো. রাকিব জানান, গত ২ জুন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ফারুক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে জ্যৈষ্ঠপুরা এলাকার একটি লিচু বাগানে লুঙ্গি ও টি-শার্ট পরিহিত হাত-পা বাঁধা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “লাশটি ওমর ফারুকের বলে শনাক্ত হয়েছে। তার হাত-পা পিছনমোড়া করে বাঁধা ছিল। গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews