বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন সালাউদ্দিন আলী

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন আলী।
তার এই মনোনয়নে হাটহাজারী উপজেলা বিএনপি, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সালাউদ্দিন আলী বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। হাসপাতালের সেবাগ্রহীতাদের কল্যাণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করব।”
এদিকে তার এই মনোনয়নে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা করছেন, নতুন দায়িত্বে সালাউদ্দিন আলী দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews