1. info@www.dainikdeshbarta.net : দৈনিক দেশ বার্তা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু গ্রাম আদালতকে আরো কার্যকর করতে হবে: নোয়াখালীর ডিসি জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় বোয়ালখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি বিশ্বকাপের উন্মাদনায় জমে উঠেছে পতাকার ব্যবসা, আর্জেন্টিনার চাহিদা বেশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সদস্য হলেন সালাউদ্দিন আলী স্যার আশুতোষ কলেজে জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ বোয়ালখালীতে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপার: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

অদ্য ০৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর প্রায় ১২:০০ ঘটিকায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং তাদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা পুলিশ সুপারকে অবহিত করে এবং খেলাধুলার সরঞ্জামসহ ব্রাজিল ও আর্জেন্টিনা দলের জার্সি প্রদানের অনুরোধ জানায়। পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী প্রদানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা প্রদান করেন।

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয় এবং তারা নিরাপদ, সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপারের উপস্থিতিতে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হয় এবং বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে প্রাণবন্ত আলোচনা করে। তিনি শিক্ষার্থীদের স্বপ্ন, শিক্ষা, নিরাপত্তা, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদ্যালয়ের কয়েকটি শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করেন, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

পরিশেষে পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় জনগণ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট