বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

কক্সবাজারগামী ট্রেনের ছাদে ফিল্মি স্টাইলে শিশুর দৌড়

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে চলা প্রবাল এক্সপ্রেস ট্রেনের ছাদে এক দুরন্ত বালকের দৌড়ের ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৫টার দিকে চলন্ত ট্রেনের গতির বিপরীতে ফিল্মি স্টাইলে ছেলেটিকে দৌড়াতে দেখে হতবাক হন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ট্রেনটি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে বুড়িপুকুর পাড় এলাকায় পৌঁছালে ছাদে কয়েকজন শিশুকে দেখা যায়। তাদের মধ্যে একজন প্রায় ২০ সেকেন্ড ধরে এক বগি থেকে আরেক বগিতে দৌড়ে অতিক্রম করে।
এক প্রত্যক্ষদর্শী জানান, “দৃশ্যটি দেখে বুক কেঁপে উঠেছিল। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”
তার ধারণ করা ১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের ছাদে ৮ থেকে ১২ বছর বয়সী কয়েকজন শিশু অবস্থান করছে। তাদের মধ্যে একজন চলন্ত ট্রেনের গতির বিপরীতে ছুটে একের পর এক বগি পার হচ্ছে।
এদিকে, একই দিন সকাল ৮টার দিকে বেঙ্গুরা স্টেশন এলাকায় কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে এক নারী গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও শিশু-কিশোরদের এমন ঝুঁকিপূর্ণ আচরণ রোধে রেলওয়ে কর্তৃপক্ষের আরও কার্যকর নজরদারি প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews