বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

ট্রেনের ছাদ থেকে পড়ে বোয়ালখালীতে এক নারী আহত

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বেঙ্গুরা স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনটি বেঙ্গুরা স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা এক নারী নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শাহরিয়ার বলেন, “সকাল পৌনে ৯টার দিকে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত এক নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”
প্রত্যক্ষদর্শী মো. মোখতার বলেন, “সকালে বেঙ্গুরা রেলগেট এলাকায় কক্সবাজারমুখী ট্রেনের ছাদ থেকে এক নারী পড়ে যান। আহত হওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। পরিচয় জানতে চাইলেও কিছু বলতে পারেননি।”

গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য  বলেন, “সকাল ৮টার দিকে সৈকত এক্সপ্রেস ট্রেন বেঙ্গুরা স্টেশন পার হওয়ার সময় ট্রেনের ছাদ থেকে এক নারী পড়ে আহত হয়েছেন বলে জানতে পেরেছি। ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গিয়েছিল।”
আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews