বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে দোকান থেকে  ফেরার পথে পুকুরে পড়ে প্রাণ গেল রতন সর্দারের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে রতন সর্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
বুধবার (১০ জুন) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন সর্দার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল সর্দারের ছেলে।
নিহতের ছেলে দূর্জয় সর্দার জানান, রাত সোয়া ৮টার দিকে তার বাবা বাড়ির পাশের দোকান থেকে ফেরার পথে একটি পুকুরে পড়ে যান। পরে প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় এক ব্যক্তি তাকে দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্চয় সেন জানান, রাত সোয়া ৯টার দিকে রতন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews