বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম বোয়ালখালীতে রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ায় আবুল কালামের (৩২) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টার দিকে রায়খালী খালের মোহনায় আবুল কালামের মরদেহ পাওয়া যায়।

এর আগে গতকাল বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি জাল নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ মিলছিলো না।

আবুল কালাম বোয়ালখালী পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার রাত ১টার দিকে রায়খালী খালের ঘাটকূল এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে ঘর থেকে বের হয়ে আবুল কালাম নিখোঁজ হন। আজ বৃহস্পতিবার সকালে ঘরে না ফেরায় তার খোঁজে খাল ও নদীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। বিকেল ৫টার দিকে তার মরদেহ রায়খালী মোহনায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় “শেষ বিদায় স্টোর” নামের একটি দোকান রয়েছে। এর পাশাপাশি সে খাল থেকে মাছ ধরতো।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ আবুল কালামের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এর একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews