বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

রায়খালী খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ আবুল কালাম, খোঁজে স্বজনদের মাইকিং

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী খালে মাছ ধরতে গিয়ে আবুল কালাম (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে তার খোঁজে স্বজনরা কর্ণফুলীর বিভিন্ন স্থানে মাইকিং করছেন।
নিখোঁজ আবুল কালাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী মনুপাড়ার বাসিন্দা। তিনি আবদুল মাজেদের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আবুল কালামের ভাই জিসান জানান, বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার দিকে তিনি মাছ ধরার জন্য জাল নিয়ে রায়খালী খালের ঘাটকূল এলাকায় যান। বৃহস্পতিবার সকালেও তিনি ঘরে না ফেরায় স্বজনরা খাল ও নদীর বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন এবং মাইকিং চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, আবুল কালামের রায়খালী ঘাটকূল এলাকায় ‘শেষ বিদায় স্টোর’ নামে একটি দোকান রয়েছে। দোকান পরিচালনার পাশাপাশি তিনি মাছ ধরার কাজও করতেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে নিখোঁজ যুবকের সন্ধানে খাল ও নদী এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews