বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

আজ ১২ জুন, শুক্রবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এক উৎসবমুখর ও গৌরবময় পরিবেশে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নবগঠিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।পবিত্র কোরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর দুই ধাপে নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় সভাপতি জনাব জাফর ইকবাল। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জনাব আবছার উদ্দিন অলি।
উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেছেন প্রফেসর ইফতেখার মনির (রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়) ও ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান। এছাড়াও অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি শাহ ফাইজুল কাবির বদরী এবং গীতা পাঠ করেন বিভূতিশীল। মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে এই নতুন কমিটি এক অনন্য ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের। নতুন কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews