শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এমএফএইচ সায়েন্স ক্লাবের বেস্ট মাদার আ্যওয়ার্ড – ২০২৬ পেলেন রাশেদা বেগম ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথাকে রাজনৈতিক ভাওতাবাজি চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক পটিয়ার মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নাহার পার্কে ফ্রি আনন্দ ভ্রমণ; পরিচালক জসিম এর ব্যতিক্রমী উদ্যোগ বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, অ্যান্টিভেনম না দেওয়ার অভিযোগ চন্দনাইশে দক্ষিন গাছবাড়িয়া সৈয়দ মোহাম্মদ পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণ মিছিল অসুস্থ বাচ্চুর পাশে মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বন্যা-পরবর্তী স্বাস্থ্যসেবা ত্রাণ পৌঁছাল দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে

নতুন বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং এর ভূমিকা শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো

নতুন বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং এর ভূমিকা” শীর্ষক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের (প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা) উদ্বুদ্ধকরণ সভা চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধা পাচার রোধে আমাদের এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে, যেখানে যোগ্যতা, সৃজনশীলতা ও গবেষণার যথাযথ মূল্যায়ন নিশ্চিত হয়। একই সঙ্গে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ নতুন প্রজন্ম গড়ে তুলতে পারলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন বাংলাদেশ গঠনে স্কাউটিং আন্দোলনকে আরও বেগবান ও সম্প্রসারিত করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান।
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম মেট্রোপলিটন জেলার সহ-সভাপতি মোঃ ছিদ্দিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ উদ্দিন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সকল প্রতিষ্ঠান প্রধানের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে অধ্যাপক মোঃ মোজাহেদ হোসেন, এল.টি মূল সেশন পরিচালনা করেন। এসময় বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস. এম. শাহনেওয়াজ আলী মির্জাসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন।  শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন শামীম আরা আক্তার জাহান, ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন, আবু ছালেহ মুহাম্মদ সলীমুল্লাহ, মুহাম্মদ তজল্লী আজাদ, নূরুল ইসলাম শরীফ প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের চারিত্রিক, মানসিক ও সামাজিক বিকাশে স্কাউটিংয়ের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে স্কাউটিং এ বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ ব্যাংক কলোনি স্কাউট গ্রুপ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদ্রাসা ও আলহাজ্ব এয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews