বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

রাউজানে ৮২টি অসচ্ছল হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা খরচ, ঢেউটিন ও চাউল বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

 

রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার বিশিষ্ট সমাজসেবক মাওলানা এখলাসুর রহমানের সভাপতিত্বে ৮২টি অসচ্ছল হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, চিকিৎসা খরচ, গরিব মেয়েদের বিবাহ বাবদ নগদ অর্থ এবং চাউল বিতরণ করেন মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও কিউসি লজিস্টিকস লিমিটেড কোম্পানির উপ-ব্যবস্থাপক বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ শিক্ষক মাস্টার শাহ্ আলম, আখতার উদ্দিন খান,সিকদারপাড়া শাখার সভাপতি আব্দুল মালেক, সমাজসেবক মো. খোকন, মো. সরোয়ার কামাল আজাদ, মো. আব্বাস আলী খান, মো. শহিদুল ইসলাম খান, মো. জুবায়ের আলম চৌধুরী, মো. আব্দুল খালেক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের পরিচালক হারুন অর রশীদ তার বক্তব্যে বলেন ভালো কাজগুলোতে প্রত্যেক সামর্থ্যবান ও সচেতন এবং শিক্ষিত নাগরিকরা এগিয়ে আসলে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে দূরীভূত হবে বৈষম্য। তিনি আরও বলেন রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমাজ থেকে মাদক নির্মূল, চাঁদাবাজ ও সন্ত্রাসীদেরকে প্রতিহত করে আইনের আওতায় নিয়ে আসার যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাস্তবায়নের জন্য সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews