বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান বোয়ালখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে টেম্পু জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বোয়ালখালীতে তিন পরিবারকে জিম্মি করে ডাকাতির অভিযোগ  বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইছহাক চৌধুরীর ডেঙ্গু প্রতিরোধে বোয়ালখালীতে মশক নিধন অভিযান চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সে পীরে বাঙাল সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ)

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের দ্বিতীয় আসরে সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়ন ভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড শেষে দ্বিতীয় আসর খলিল মীর ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে কোয়াটার ফাইনাল খেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০শে জুন) বিকেলে
অনুষ্টিত টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলার দ্বিতীয় দিনের আসরে হাবিলাসদ্বীপ ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ বনাম খরনা ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের মধ্যে খেলা অনুষ্টিত।এ খেলা দুই দলের তীব্র প্রতিযোগিতায় আড্ডা লড়াইয়ে হাবিলাসদ্বীপ ইউনিয়ন ৩-১গোল ব্যবধানে খরনা ইউনিয়নকে হারিয়ে বিজয় লাভ করে।এরপর ম্যাচের খেলা পরিচালনায় রেফারীর শেষ বাঁশির সুরে দ্বিতীয় কোয়াটার ফাইন্ সম্পন্ন হয়।
এ খেলা অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন হক এন্টারপ্রাইজ ট্রাস্টের ডিরেক্টর ও মরহুম হাজী নুরুল হক ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এবং এমপি এনামের সুযোগ্য বড় সন্তান আকিবুল হক।
উদ্বোধক ছিলেন জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আহব্বায়ক ক্যাপ্টেন আবু তৈয়ব।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি সিনিয়র সদস্য আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিন।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান,খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন,হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সুজন,খরনা ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব আলী,উপজেলা ছাত্রদল নেতা করিম মেম্বার,সাকিব বিন জামাল,এডভোকেট তারেক প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ইকবাল সিকদার সুমন,জিরি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিনিধি ,সাজ্জাদ হোসেন রুবেল,শাহ্ আলম প্রমুখ।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানের প্রধান অতিথি মোহাম্মদ আকিবুল হক বক্তব্যকালে বলেন,মাদকমুক্ত সমাজ বির্নিমানে খেলা-ধুলার বিকল্প নেই।যুবসমাজকে ক্রীড়ামুখী ও মনযোগী করতে জিয়া স্মৃতি সংসদ উপজেলার ইউনিয়ন পর্যায় ভিওিক এই ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করে সত্যিকার অর্থে মাদক প্রতিরোধ করার এক মহাঔষধ হিসেবে কাজ করবে।যার কারনে জিয়া স্মৃতি সংসদ সংগঠনের সকল নেতা কর্মীবৃন্দ প্রসংসার দাবীদার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews