বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ভাটিখাইন ইউনিয়ন ৪-২ গোলে হারালো কাশিয়াইশ ইউনিয়নকে জনসচেতনতার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে রিয়াযুল উলুম বালক-বালিকা মাদ্রাসায় কুরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুন্নবী চৌধুরী পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালের দ্বিতীয় আসরে সম্পন্ন রাউজানে ৮২টি অসচ্ছল হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা খরচ, ঢেউটিন ও চাউল বিতরণ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ কর্মসূচি পালন টাঙ্গাইলে গৃহবধূ নাজমা আলম হত্যায় মসজিদের মুয়াজ্জিনসহ দুজনকে গ্রেপ্তার চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায় বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

জনসচেতনতার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ, চট্টগ্রাম ব্যুরো

হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা
জনসচেতনতার মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নয়ন ঘটাতে হবে দেশের প্রধান সিটি কর্পোরেশনগুলোতে নগর স্বাস্থ্যসেবামূলক প্রতিরোধমূলক ব্যবস্থা শক্তিশালীকরণের প্রধান অর্জন, শিক্ষণীয় দিক এবং কৌশলগত পথরেখা নিয়ে ঢাকায় একটি অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে “ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রোজেক্ট (আইইউপিএইচপিএসপি প্রকল্প)”-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তাঁর বক্তব্যে নগর স্বাস্থ্য ব্যবস্থার রূপান্তরের প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে বলেন, “নগরবাসী, বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই প্রকল্প থেকে প্রাপ্ত অভিজ্ঞতা একটি সহনশীল নগর স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আমাদের ভবিষ্যৎ নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে মশাবাহিত রোগ; বিশেষ করে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। ইতোমধ্যে মশা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত বিটিআই ব্যবহার করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বেশ ভালো সাফল্য লাভ করেছে।” তিনি আরও উল্লেখ করেন, মশা নিয়ন্ত্রণে থেরাপিউটিক সলিউশন হিসেবে একদিকে যেমন মশা মারার ওষুধ ব্যবহার করতে হবে, তেমনি প্রিভেনটিভ সলিউশন হিসেবে ব্যাপক গণসচেতনতা তৈরি করা জরুরি। প্রকল্পের অন্যতম প্রধান অংশীদার বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার এবং টাস্ক টিম লিডার ইফফাত মাহমুদ প্রকল্পের প্রভাব সম্পর্কিত তথ্য-উপাত্তভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরেন এবং নগর জনস্বাস্থ্যে টেকসই অর্থায়ন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের ওপর বিশেষ জোর দেন। কর্মশালায় স্থানীয় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন অভিজ্ঞতা ও পরিচালনগত চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
এছাড়া কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান (এনডিসি), স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন) পরিমল সরকার, স্থানীয় সরকার বিভাগের উপসচিব (নগর উন্নয়ন) রবিউল ইসলাম এবং আইইউপিএইচপিএসপি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব, প্রশাসন) জিয়াউর রহমান। অনুষ্ঠানে প্রকল্পের পরামর্শকদের সংকলিত কারিগরি তথ্য ও ফলাফলও উপস্থাপন করা হয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এবং আইইউপিএইচপিএসপি প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী পর্বে তিনি নগর জনস্বাস্থ্যের মানোন্নয়নে যৌথ প্রচেষ্টার জন্য বিশ্বব্যাংক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ এবং পরামর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews